ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা চারদলীয় ও বিশদলীয় জোটের সাবেক সমন্বয়কারী এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এডভোকেট এম. এ. হান্নান খান বলেছেন,
“গাছ কাটলে সর্বনাশ — বন্যা, খরা, জলোচ্ছ্বাস দেখা দেয়। তাই আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। বৃক্ষ রোপণ করি, তপ্ত বায়ু শীতল করি।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে চলমান ‘গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন’-এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় গত ১৫ অক্টোবর (বুধবার) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত।

কর্মসূচির আওতায় নগরীর ২০, ২১, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় — যেমন কেওয়াটখালী ওয়াপদা মোড়, বাকৃবি শেষ মোড়, বয়ড়া ঈদগাহ মাঠ জুম্মা ঘর প্রাঙ্গণ, সুতিয়াখালী বাজার ও সমাধানের মোড়ে — বৃক্ষরোপণ ও বৃক্ষবিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—
২০ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, সাবেক কাউন্সিলর দিনু;
২১ নং ওয়ার্ড বিএনপির সাইফুল ইসলাম বাবুল ও নওশের আহমেদ রবিন;
২২ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজু, বিএনপি নেতা আলম, সাইফুল, হামিদ, রুহুল ও শাহাদাত হোসেন;
২৩ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন দুলাল, যুগ্ম আহ্বায়ক মঈনুল হক সোহেল, আমির হোসেন লিটন;
বাকৃবির সহকারী পরিচালক আলমগীর জলিল রিপন এবং ২৪ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ড বিএনপির কামাল চৌধুরী সামছু, গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইনের সদস্যবৃন্দ রাফায়েত খান, আকিব, রুদ্র, ইলহাম ও সালমান প্রমুখ।




